1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

রমজান উপলক্ষে জাল নোট প্রতিরোধে ব্যাংকেগুলো কে নির্দেশনা

  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৮.২৮ পিএম
  • ২২৮ Time View

রমজান উপলক্ষে জাল নোট প্রতিরোধে ব্যাংকের সব শাখায় সতর্কতামূলক ভিডিও প্রচারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গ্রাহকদের আসল টাকা চেনাতে তফসিলি ব্যাংকগুলোকে রাস্তার মোড়ে মোড়ে ভিডিওচিত্র প্রচার করতে বলা হয়েছে। ঈদসহ নানা উৎসবের আগে বাড়তি কেনাকাটাকে কেন্দ্র করে অপতৎপরতা রুখতে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রমজানে অফিস চলাকালে পুরো সময়ে শাখাগুলোর টিভি মনিটরে ভিডিও প্রদর্শন করতে হবে। রমজানজুড়ে কোন ব্যাংক কোথায় ভিডিও প্রচার করবে, তার একটি তালিকাও করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলোকে সতর্কতা অবলম্বনের পাশাপাশি গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়ানোর কথাও বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন উৎসবের আগে নোট জালকারী চক্রের অপতৎপরতা বৃদ্ধি পায়। রমজান মাসজুড়ে ব্যাংকগুলোকে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যসংবলিত ভিডিওচিত্র প্রচার করতে হবে।

এক্ষেত্রে প্রজ্ঞাপনের সঙ্গে সংযোজনী মোতাবেক ঢাকা শহর এবং ঢাকার বাইরে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস নির্ধারিত সূচি অনুযায়ী, বগুড়া জেলাসহ অন্যান্য বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল বা রাস্তার মোড়ে ভিডিও প্রচার করতে হবে। সন্ধ্যার পর কমপক্ষে ১ ঘণ্টা করে ভিডিও প্রচারের ব্যবস্থা করতে বলা হয়েছে।

ঢাকায় কোন ব্যাংক কবে ভিডিও প্রচার করবে, তার একটি তালিকা সংযোজন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তালিকা অনুযায়ী ১২, ১৯ ও ২৭ এপ্রিল ৩০টি ব্যাংক এবং ১৩, ২০ ও ৩২৮ এপ্রিল ২৮টি ব্যাংক ঢাকা শহরে কমপক্ষে ১ ঘণ্টা করে ভিডিওচিত্র প্রচার করবে।

আর ঢাকার বাইরে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভিডিও প্রচার করবে। এ ক্ষেত্রে শাখার অবস্থান বুঝে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস থেকে সময়সূচি ঠিক করে দেয়া হবে। বর্তমানে ঢাকার মতিঝিল ও সদরঘাট অফিসের বাইরে আরও আটটি অফিস রয়েছে। এসব অফিস হলো চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়া, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ।

বাংলাদেশ ব্যাংক নির্ধারিত জনগুরুত্বপূর্ণ এলাকায় ভিডিও প্রচারের পাশাপাশি প্রতিটি শাখায় গ্রাহকদের জন্য স্থাপিত টিভি মনিটরে পুরো ব্যাংকিং সময়ে ওই ভিডিও প্রদর্শন করতে বলা হয়েছে। সাধারণভাবে প্রতি বছর রমজানে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়ে থাকে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এটিএম মেশিনে টাকা ফিডিং বা ঢোকানোর আগে আবশ্যিকভাবে জাল নোট শনাক্তকারী মেশিনে পরীক্ষা করে নিতে হবে। গ্রাহকদের কাছ থেকে সতর্কতার সঙ্গে নোট গ্রহণ করতে হবে। কাউকে নোট দেওয়ার সময়ও সতর্ক থাকতে হবে।

রমজান মাস শেষ হওয়ার ১০ কর্মদিবসের মধ্যে এসব নির্দেশনা ব্যাংকগুলো কীভাবে পরিপালিত করেছে তার একটি প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com