1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of Bangladesh General Insurance Company PLC ফেরারির নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স আলমডাঙ্গায় প্রত্যাশার উদ্যোগে নতুন ঘর পেলেন ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের সদস্যরা ঢাকার অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডিতে আন্তর্জাতিক সিএমই ফর ডক্টরস আয়োজন করল, টেইনমপেট, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল সেপ্টেম্বরের এজেন্ট ক্যাম্পেইনের বিজয়ীকে রাইডু ই-বাইক উপহার দিলো উপায় বিদেশে উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট ব্যাংকিং সেবা জোরদারে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের সমঝোতা স্মারক স্বাক্ষর ট্রাস্ট ব্যাংক পিএলসি’র উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘উদ্যোক্তা উৎসব সিলেট ২০২৬’ টাঙ্গাইল জেলা পরিষদের পূজামণ্ডপে আর্থিক উপহার আরোগ্যর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব, অরেঞ্জ ক্লাব সদস্যরা উপভোগ করবেন বিশেষ সুবিধা বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

৭৯ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

  • আপডেট : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪, ৪.৫৭ পিএম
  • ২৮৮ Time View
Block-Market

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৭৯ কোটি ৯১ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে- সী পার্ল রিসোর্ট, রূপালী লাইফ ইন্সুরেন্স, বিকন ফার্মা এবং গ্রামীণফোন। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪৭ কোটি ৭৪ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫৯.৭৪ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে সী পার্ল রিসোর্টের ১৬ কোটি ৩২ লাখ ৫০ হাজার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ১৫ কোটি ৭ লাখ ৭৩ হাজার, বিকন ফার্মার ১০ কোটি ৫ লাখ ৫০ হাজার এবং গ্রামীণফোনের ৬ কোটি ২৮ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলো- সোনালী পেপারের ৩ কোটি ৭০ লাখ ৩৪ হাজার, দেশবন্ধু পলিমারের ২ কোটি ২ লাখ ৫০ হাজার, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৭৩ লাখ, কর্ণফুলী ইন্সুরেন্সের ১ কোটি ৭০ লাখ ৪০ হাজার, ইস্টার্ন ইন্সুরেন্সের ১ কোটি ৫৬ লাখ ২ হাজার এবং ওরিয়ন ফার্মার ১ কোটি ৪০ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com