1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Title :
লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার

নাজমুল হাসান পাপন মন্ত্রীত্ব পাওয়ায় ভৈরবে আনন্দে মিছিল

  • আপডেট : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪, ৬.৩০ পিএম
  • ২৮৮ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে টানা ৪র্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে নাজমুল হাসান পাপন এবার পেয়েছেন মন্ত্রীত্ব। তাঁকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ শুক্রবার (১২ জানুয়ারি)পাপনের মন্ত্রীত্ব পাওয়ার খুশিতে মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ভৈরব আওয়ামী লীগ নেতৃবৃন্দ। 

আওয়ামী লীগ সরকারের পঞ্চম মেয়াদে (যুব ও ক্রীড়া মন্ত্রী)হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার সন্ধায় বঙ্গভবনে শপথ নেওয়ার পর মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়। মন্ত্রী হওয়ার খবর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন।

নাজমুল হাসান পাপন প্রয়াত রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান,২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী শহীদ আইভি রহমানের ছেলে। জিল্লুর রহমান মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি কিশোরগঞ্জ-৬ আসন থেকে ছয়বার সংসদ-সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তিনি রাষ্ট্রপতি হওয়ার পর ২০০৯ সালে উপ-নির্বাচনে এ আসনে তার একমাত ছেলে নাজমুল হাসান পাপন বিজয়ী হয়ে সংসদ সদস্য  নির্বাচিত হন। টানা চার বারের মতো এমপি নির্বাচিত হলেও, এবারই প্রথম মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি।   

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ভৈরব-কুলিয়ারচরের অবহেলিত ও উন্নয়নবঞ্চিত এলাকায় ব্যাপক উন্নয়নের প্রধান রূপকারই হচ্ছেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও তার ছেলে নাজমুল হাসান পাপন।

আনন্দ মিছিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভের সঞ্চলনায়  উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন কাজল, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ প্রমুখ।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী তাদের স্ব স্ব ওয়ার্ড ও ইউনিয়ন থেকে এসে মিছিলে অংশগ্রহণ করেন।

এ সময় নেতা কর্মীরা নাজমুল হাসান পাপনকে মন্ত্রীত্ব দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা আরো বলেন, প্রধানন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আগ্রণী ভূমিকা পালন করবেন নাজমুল হাসান পাপন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com