1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Title :
প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

ডিভিডেন্ড কমেছে খাদ্য খাতের ৩ কোম্পানির

  • আপডেট : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪, ১১.৪৩ এএম
  • ২৫২ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের ২১টি কোম্পানির মধ্যে বহুজাতিক বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো ও ইউনিলিভার কেয়ার ডিসেম্বর ক্লোজিংয়ের কোম্পানি। বাকি ১৯টি কোম্পানি জুন ক্লোজিংয়ের। যার মধ্যে ৩টি কোম্পানির পরিচালনা পর্ষদ গত বছর যে পরিমাণ ডিভিডেন্ড দিয়েছিল, এবছর ডিভিডেন্ড কমিয়ে দিয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৩টি হলো- ফাইন ফুডস, গোল্ডেন হার্ভেস্ট ও তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রীম।

ফাইন ফুডস: ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য কোম্পানিটি ১.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ৩০ জুন, ২০২২ অর্থবছরের জন্য কোম্পানিটি ১.৫০ শতাংশ ক্যাশ ডিভেডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.০২টাকা।

অর্থবছরশেষে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১০.৫৫ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ১০.৬৩ টাকা।

গোল্ডেন হার্ভেস্ট: ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য কোম্পানিটি কোম্পানিটি ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ৩০ জুন, ২০২২ অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভেডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ০.০২ টাকা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.০৪ টাকা।

অর্থবছরশেষে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩.৪০ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ১৩.৫২ টাকা।

তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রীম: ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ৩০ জুন, ২০২২ অর্থবছরের জন্য ডিভেডেন্ড দিয়েছিল ১২ শতাংশ ক্যাশ।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১.২৪ টাকা। আগের বছর ইপিএস ছিল ১.৪৩ টাকা।

অর্থবছরশেষে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২.৯৪ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ১২.৯০ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com