ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৯টি কোম্পানির মোট ৩৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৯ জানুয়ারি) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ডিবিএইচ ফাইন্যান্সের। কোম্পানিটির ১৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল রিসোর্টের ৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সোনালী পেপার লিমিটেড।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো- বেক্সিমকোর ১ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১ কোটি ৭ লাখ, একমি ল্যাবরটরিজের ৯২ লাখ ৩৭ হাজার, ন্যাশনাল ব্যাংকের ৯০ লাখ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭৪ লাখ ৭২ হাজার, নাভানা ফার্মার ৭২ লাখ ৩১ হাজার এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের ৬১ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।