1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

জয়পুরহাটে-২ আসনে জয়ী নৌকার স্বপন

  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ১০.৩০ পিএম
  • ২৪২ Time View

জয়পুরহাট প্রতিনিধি: দ্বাদশ সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি পেয়েছেন এক লাখ ৫১ হাজার ১২৮ ভোট। নিকটতম প্রতিদ্ব›িদ্ব কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে জয়পুরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সালেহীন তানভীর গাজী তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর এ তিনটি উপজেলা নিয়ে জয়পুরহাট-২ আসন গঠিত।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৫ হাজার ৯৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৬ হাজার ৫৯০, নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩৮১ জন রয়েছে। এছাড়া একজন তৃতীয় লিঙ্গের ভোটার আছে।

এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। আসনটির ১০৩ ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে প্রতিদ্ব›দ্বীতা করছেন ৮ জন প্রার্থী।

জয়পুরহাট-২ আসনে ভোটের হার ৫৭.৮৪% বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com