1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Title :
কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা হবিগঞ্জে খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষতি সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন

পয়েন্ট টেবিলের শীর্ষে ব্রাজিল, মেসিদের ড্র

  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২, ১০.৫৩ এএম
  • ১৬৪ Time View
Messi

কার্ড সমস্যায় ছিলেন না নেইমার ও ভিনিসিয়ুস। কিন্তু তাতেও বলিভিয়াকে অনায়াসে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল তিতের দল। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বিশ্বকাপে যাওয়া নিশ্চিত হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। শুধু কি তাই, আর্জেন্টিনাকে পেছনে ফেলে বাছাইয়ে পয়েন্ট অর্জনের নতুন রেকর্ডও গড়লো তারা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে বুধবার লাপাজে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে ব্রাজিল। সেলেসাওদের হয়ে জোড়া গোল করেছেন রিচার্লিসন, বাকি দুই গোল পাকুয়েতা ও গিমারেসের।

আগেই বিশ্বকাপের টিকিট কাটা ব্রাজিলের জন্য এই ম্যাচটি ছিল অপরাজেয় থাকার রেকর্ডটি অক্ষুণ্ন রাখার। স্কোরলাইন দেখে ব্রাজিলের আধিপত্যই চোখে পড়ার কথা। কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬০০ মিটার উঁচ্চতার সঙ্গেই লড়াই করতে হয়েছে বেশ। প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তিতে দল।

২৪ মিনিটে ব্রুনো গিমারেসের দারুণ পাস ধরে প্লেসিং শটে ব্রাজিলকে এগিয়ে নেন লুকাস পাকুয়েতা। ৪৫ মিনিটে ব্যবধান বাড়ায় রিচার্লিসন। অ্যান্থনির বুদ্ধি তৃপ্ত পাসে গোলমুখে আলতো টোকায় বল জালে জড়ান এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ব্রাজিল। ৬৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন ব্রুনো গিমারেস। লুকাস পাকুয়েতার বাড়ানো বলে ডান পায়ের শটে গোল করেন নিউক্যাসল ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডার। ব্রাজিলের জার্সি গায়ে এটি তার প্রথম গোল। নির্ধারিত নব্বই মিনিট শেষে যোগ করা এক মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং ব্রাজিলের চতুর্থ গোল এনে দেন রিচার্লিসন।

এই জয়ে ১৭ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট এখন ৪৫। ২০০২ বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার ৪৩ পয়েন্ট ছিল লাতিন অঞ্চলের আগের সর্বোচ্চ। যা এবার ভেঙে দিল ব্রাজিল।

অপর দিকে উত্তেজনা আর নাটকীয়তায় ভরপুর ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। শুরুর ২৪ মিনিটে আলভারেসের গোলই মনে হচ্ছিল তাদের জয়ের জন্য যথেষ্ট। কিন্তু ভাগ্যদেবী শেষটা মেসিদের জন্য ভিন্ন কিছুই লুকিয়ে রেখেছিল। শেষমুহূর্তে তাগলিয়াফিকোর হ্যান্ড বলে কপাল পুড়েছে আর্জেন্টিনার। ভার রিভিউতে পরে পেনাল্টিতে গোল পেয়ে সমতা নিয়ে মাঠ ছাড়ে ইকুয়েডর।

এদিকে জায়ান্টদের আনুষ্ঠানিকতার দিনে বাছাইয়ের টিকিট কেটেছে পেরু। প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর আর উরুগুয়ের পর পঞ্চম দল হিসেবে তারা কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো।

বিশ্বকাপ বাছাইয়ে আর একটি ম্যাচ বাকি আছে আর্জেন্টিনা ও ব্রাজিলের। সেখানে তারা পরস্পরকে মোকাবিলা করবে। গত বছর সেপ্টেম্বরে ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু আর্জেন্টিনার চার ফুটবলার করোনা ভাইরাস প্রোটোকল ভঙ্গ করায় শুরু হওয়ার কয়েক মিনিট পর তা স্থগিত হয়ে যায়।

ম্যাচটিতে আর্জেন্টিনার কাছে ব্রাজিল হারলেও পয়েন্ট তালিকার শীর্ষে তাদের অবস্থানের কোনো নড়চড় হবে না। এদিকে এই ম্যাচ কবে, কোথায় হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। যদিও কাতার বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনার অবস্থান দ্বিতীয়। তাদের অর্জন সমান ম্যাচে ৩৯।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com