1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো পোশাক খাত অস্থিরতায় স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয় টাঙ্গাইলে দেশীয় মাছের আকাল ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন দিনাজপুরের বীরগঞ্জ হাসপাতালে জনবল সংকটে বেহাল দশা ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা: তারেক রহমান ভিসার শর্তের অপব্যবহার করলে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা সব ধরনের ভারতীয় ভিসায় বাধ্যতামূলক হলো ‘ভিসা অঙ্গীকারনামা’ নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক শিক্ষার্থীদের স্কাউটিং এর পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে- আসাদুল হাবিব দুলু

ভৈরবে মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ, ফলাফল ঘোষণা

  • আপডেট : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪, ৩.৩৪ পিএম
  • ৫২৮ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে বছরের প্রথম দিনে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। 

সোমবার(১জানুয়ারি)সকাল ১১টায় মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বই বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো.ইকবাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ভৈরব পৌর আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক হাজী ফরহাদ আহমেদ, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহেদ আলী, আওয়ামী লীগ নেতা মো.মিষ্টু মিয়া,অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোছাদেক মিয়া,মিলন মিয়া-সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অভিভাবক ও ছাত্রছাত্রী প্রমুখ।

এসময় বক্তারা বলেন,আওয়ামী লীগ সরকারের আমলেই শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া,প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে উপবৃত্তি প্রদানসহ শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন শেখ হাসিনার কৃতিত্ব।

সহাকারি শিক্ষক তারেক আহমেদ সঞ্চালনায় বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষকআঃ ছাদেক। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com