1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Title :
জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা টাঙ্গাইলে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২ দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

লভ্যাংশ অনুমোদন আইডিএলসির

  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৮.৩৩ পিএম
  • ১৬৪ Time View
IDLC

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ারহোল্ডারগণ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। অর্থনৈতিক মন্দা, চলমান মহামারী প্রতিকুলতা এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার কথা মাথায় রেখে পরিচালনা পর্ষদের প্রস্তাবের ভিত্তিতে কোম্পানির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী অনলাইনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বলা হয়, শক্তিশালী প্রশাসনিক কাঠামো এবং গ্রাহককেন্দ্রিক প্রতিষ্ঠান হওয়ায় আইডিএলসি আর্থিক বাজারে তাদের শীর্ষস্থান অব্যাহত রেখেছে এবং তীব্র প্রতিযোগিতামূলক বাজার পরিস্থিতি সত্ত্বেও ২০২১ সালেও তাদের অবস্থান ধরে রেখেছে।

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ এবং অন্যান্য পরিচালকদের মধ্যে আতিকুর রহমান, নুরুল্লাহ চৌধুরী, মাহিয়া জুনেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান, মো. কামরুল হাসান, সৈয়দ শাহরিয়ার আহসান এবং স্বতন্ত্র পরিচালক নিয়াজ হাবিব, মতিউল ইসলাম নওশাদ ও আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আইডিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দু’জনেই শেয়ারহোল্ডারদের স্বাগত জানান এবং বিনিয়োগের জন্য আইডিএলসিকে নির্বাচন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

আইডিএলসি ২০২১ সাল পর্যন্ত একটি টেকসই ব্যবসায়িক কাঠামো তৈরি করেছে যার ফলে ভবিষ্যতেও আইডিএলসি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে অংশগ্রহণ করতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com