1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Title :
শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়

চুক্তি স্বাক্ষর হলো মার্কেন্টাইল ব্যাংক ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের মধ্যে

  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৪.০৪ পিএম
  • ২৪০ Time View
01_MBL_PIC_Agreement_Chartered-Life

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে সোমবার( ২৮ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী এসএম জিয়াউল হক এফএলএমআই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড তার অনলাইন ব্যাংকিং সুবিধা, মোবাইল ব্যাংকিং সেবা মাইক্যাশ, ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘এমবিএল রেইনবো’, এজেন্ট ব্যাংকিং, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড এবং অন্যান্য ডেলিভারি চ্যানেলের মাধ্যমে চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের গ্রাহকদের প্রিমিয়াম সংগ্রহ, বীমা দাবী পরিশোধ. কর্মীদের বেতন, বোনাস, পেনশন, সাধারণ খরচ ও অন্যান্য সার্ভিসসমূহ পরিশোধের দায়িত্ব পেল।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান, উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহম্মদ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হাসনে আলম, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার তাপস চন্দ্র পাল, পিএইচডি, এসইভিপি ও হেড অব ট্রেজারী ডিভিশন অসীম কুমার সাহা

এসইভিপি ও হেড অব কর্পোরেট ব্যাংকিং ডিভিশন শাহ মো. সোহেল খুরশীদ, এসইভিপি ও হেড অব এইচআরডি মোহাম্মদ ইকবাল রেজওয়ান, এভিপি ও হেড অফ মার্কেটিং তপন জেমস রোজারিও এবং চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এমদাদ উল্লাহ, এসইভিপি ও সিএফও মো.মঞ্জুর আহমেদ, ভিপি ও হেড অব কর্পোরেট বিজনেস রাজন চন্দ্র সাহা, ভিপি ও হেড অব এডিসি ডিপার্টমেন্ট এসএম সাঈদ হোসাইন, এভিপি গাজী সাইফুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com