1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

ভৈরবে বস্ কয়েল ফ্যাক্টরীতে আগুনে ব্যপক ক্ষয়ক্ষতি

  • আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ১০.২২ পিএম
  • ৩৬৭ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জে ভৈরব আরাফাত ক্যামিকেলস কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটে ঘটেছে। আজ ২২ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টায় পৌর শহরের তাতারকান্দি এলাকায় পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুর রহমানের বস্ কয়েল ফ্যাক্টরিতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ভৈরব ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ।

ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৭টায় অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে সেখানে গিয়ে এলাকাবাসীর সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আবাসিক এলাকায় কয়েল ফ্যাক্টরি হওয়ায় সেখানে পানি খুঁজে পেতে বিলম্ব হয়েছে। ভৈরব অনেক কয়েল ফ্যাক্টরীতেই আগুন নেভানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেই। 

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এই আগুন সূত্রপাত কয়েল তৈরীর ডায়ার মেশিন অতিরিক্ত গরম হওয়ার ফলে হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

কয়েল ফ্যাক্টরীর কর্মকর্তা সজিব মিয়া বলেন, সকালে ডায়ার মেশিনের অতিরিক্ত হিটে আগুনের সুত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েলসহ ১০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com