1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Title :
Financial Statements of IFIC Bank PLC. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান

হাতীবান্ধায় উদ্দীপ্ত তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ২.৩৬ পিএম
  • ১৫৫ Time View

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় উদ্দীপ্ত তরুণ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার সরকারি আলিমুদ্দিন কলেজ হলরুমে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনটির উদ্বোধন করেন সরকারি আলিমুদ্দিন কলেজ এর ইংরেজি বিভাগীয় প্রধান আনিছার রহমান। 

উদ্দীপ্ত তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক তাজিম এর সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি লিয়ন মিয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন, সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রওশন হাবীব খাঁন মানিক, সরকারি আলিমুদ্দিন কলেজের প্রভাষক গোলজার আলম খাঁন, প্রভাষক মিজানুর রহমান মিজান, সিন্দুর্ণা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সেলিম, হেল্প বিনামূল্যে রক্তদান সংগঠনের সভাপতি ফরহাদ হোসেন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের সাবেক ১নং যুগ্ম আহবায়ক ও উদ্দীপ্ত তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা নাজির আহমেদ, সিন্দুর্ণা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভীর আজম খাঁন হৃদয় প্রমূখ। 

উল্লেখ্য, সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য সড়ক দুর্ঘটনা রোধে গণসচেতনতা, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা, মাদক বিরোধী গণসচেতনতা, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ করা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com