1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

আ.লীগকে ভয় দেখিয়ে লাভ নেই, বঙ্গবন্ধু পাকিস্তানীদেরই ভয় পায়নি: পাপন

  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ১১.৫৪ এএম
  • ২৫৩ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: শেখ হাসিনার চ্যালেঞ্জ একটি অবাদ সুষ্ঠু ফ্রি ফেয়ার নির্বাচন। দেশ বিরোধী চক্রান্ত নির্বাচন বানচাল করতে তাদের বিদেশী বন্ধুদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এবার আর ছাড় দেয়া যাবে না। 

সোমবার (১৮ ডিসসেম্বর) বিকালে কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুল মাঠে এক কর্মী সমাবেশে যোগদান করে এসব কথা বলেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিসিবি সভাপতি আলহাজ্ব মো. নাজমুল হাসান পাপন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভৈরব-কুলিয়ারচর আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা সমর্থনে কর্মী সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাজমুল হাসান পাপন আরো বলেন,  যার ভোট তাকে দিতে হবে এবং তার নিজেই ভোট কেন্দ্র গিয়ে দিতে হবে। এবার আর ফলস ভোট দেয়ার সুযোগ নেই। কেউ ফলস ভোট দিতে গেলে তাকে সুযোগ দেয়া যাবে না। 

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশ বিরোধী চক্রান্তকারীদের মদদে পাকিস্থানী  দোসররা দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। 

এখন থেকে আর ছাড় নয়। সারাদেশে জ্বালাও পোড়াও করে আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। বঙ্গবন্ধু পাকিস্তানীদেরই ভয় পায়নি। তার জন্য জননেত্রী শেখ হাসিনা ভয় পাওয়ার নেত্রী নয়। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করা হবে। 

আগামী  সংসদ নির্বাচনে প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি নিয়ে যার যার কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়িয়ে যার ভোট তাকে দেয়ার আহবান জানান নাজমুল হাসান পাপন। 

পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভের সঞ্চলনায় কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ¦ মো. ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন কাজল, সাবেক প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সোলায়মান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ প্রমুখ।

কর্মী সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও অসংখ্য নেতাকর্মী তাদের স্ব স্ব ওয়ার্ড ও ইউনিয়ন থেকে নির্বাচনী কমিটির সদস্যদের নিয়ে কর্মী সমাবেশে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com