1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
Title :
Financial Statements of IFIC Bank PLC. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান

হাকিমপুরে নারী উদ্যোক্তাদের মেলা

  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৫.১৯ পিএম
  • ৩১০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরে অনুষ্ঠিত হয়ে গেল নারী উদ্যোক্তাদের মেলা। যেখানে উদ্যোক্তারা তাদের নিজের হাতের তৈরি বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন।

শনিবার (১৬ ডিসেম্বর) হাকিমপুর উপজেলা প্রশাসন উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপজেলা চত্বরে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় উপজেলার নারী উদ্যোক্তা ফোরামকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে ১৬টি স্টল রয়েছে। 
নারী উদ্যোক্তারা ঘরে বসে শাড়ি, থ্রি পিস, ব্যাগ, পাপস, বিভিন্ন প্রকার আচার এ উন্নতমানের খাবার তৈরি করছেন। তালিকায় রেখেছেন চাইনিজ খাবারসহ নানা রকমের পিঠা-পুলি।

অনেক উদ্যোক্তা তাদের কাজের জন্য আরও ৮ থেকে ১০ জন নারী শ্রমিকও রেখেছেন। একদিকে নিজেরা লাভবান হচ্ছেন, অন্যদিকে আরও বেকার নারীদের কর্মসংস্থানের ব্যবস্থাও করছেন তারা।

হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক শিরিন আক্তার শিফা বলেন, ‘বর্তমানে নারী উদ্যোক্তা ফোরামের সদস্য ৬০ জন। আমাদের সবার উদ্দেশ্য এক। কীভাবে নিজেকে স্বাবলম্বী করে তুলবো, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বর্তমান উপজেলা প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করছে। ’

হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমানা আক্তার জান্নাত বলেন, ‘আমি গর্বিত হাকিমপুর নারী উদ্যোক্তা হতে পেরে। প্রথমে ২০ জন নারী সদস্য নিয়ে কাজ শুরু করি। বর্তমান আমাদের ৬০ জন সদস্য রয়েছে।আমরা এর আগে দিনাজপুরে নসিবের প্রশিক্ষণ গ্রহণ করেছি। এখন নারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী আগামীতে আরও এগিয়ে যাবো।’

হাকিমপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার বলেন, ‘বিজয় দিবস ২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসন নারী উদ্যোক্তাদের মেলার আয়োজন করেছে। এটি শুধু তাদের উৎসাহিত করার জন্যই আয়োজন করা।’ 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com