1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
Title :
Financial Statements of IFIC Bank PLC. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ১১.১৪ এএম
  • ২৭৮ Time View

পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে পঞ্চগড়ের জনপদ। জেলায় গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৯ ডিগ্রি থেকে ১১ ডিগ্রির মধ্যে উঠানা-নামা করছে। ফলে কয়েকগুণ বেড়েছে শীতের তীব্রতা। সঙ্গে বইছে উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাস। আর এই হিম বাতাসের কারণে পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত।

আজ রোববার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এদিন ভোর ৬টায় তা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের মুখ দেখা মিললে কুয়াশার পরিমাণ কম ছিল। এদিকে শীতের সকালে স্থবিরতা দেখা দিয়েছে জেলা জুড়ে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মানুষের উপস্থিতি কম ছিল।

জানা গেছে, জেলার নিম্ন আয়ের মানুষের পাশে শীত মৌসুমে পাশে থাকতে সব প্রস্তুতি গ্রহণ করছে জেলা প্রশাসন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন গণমাধ্যমকে বলেন, শনিবার (১৬ ডিসেম্বর) তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com