1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Title :
চাইনিজ বিজনেস কমিউনিটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রিমিয়ার ব্যাংকের ‘ব্রিজ অব ট্রাস্ট’ আয়োজন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তায় কমিউনিটি ব্যাংকের ‘ক্লিন সিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় ডাম্প ট্রাক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর, শুরু হবে সাক্ষ্যগ্রহণ চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭ ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

সংসদে গণমাধ্যমকর্মী বিল উত্থাপন

  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২, ১০.৪২ পিএম
  • ৩৩৬ Time View
Parlament

সাংবাদিক ও অন্যান্য কর্মচারীর চাকরির সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে ‘গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল ২০২২’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।

সোমবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসাম মাহমুদ বিলটি উত্থাপন করলে তা সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিলে গণমাধ্যম ক্ষেত্রে সাংবাদিকদের শ্রমিকের পরিবর্তে কর্মচারী হিসেবে স্বীকৃতি দেয়ার বিধান রয়েছে।

মজুরি বোর্ড প্রস্তাবিত আইন অনুযায়ী প্রিন্ট ও ইলেকট্রনিকসহ সব গণমাধ্যমের সাংবাদিক ও কর্মচারীদের জন্য এটি প্রযোজ্য হবে।

বিল অনুযায়ী, গণমাধ্যমকর্মীদের কাজের সময় সপ্তাহে ৪৮ ঘণ্টার পরিবর্তে ৩৬ ঘণ্টা হবে, নৈমিত্তিক ছুটি হবে ১০ দিনের পরিবর্তে ১৫ দিন এবং অর্জিত ছুটি হবে বার্ষিক ৬০ দিনের পরিবর্তে ১০০ দিন। এছাড়া উৎসবের ছুটি থাকবে বছরে ১০ দিন, বিনোদন ছুটি প্রতি তিন বছর পর এক মাসের জন্য এবং মাতৃত্বকালীন ছুটি থাকবে ছয় মাস।

কেউ বা সংস্থা বিলের বিধান লঙ্ঘন করলে তাকে ৫০ হাজার থেকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, কেউ বা কোনো সংস্থা বিলের বিধান লঙ্ঘন করলে তাকে আর্থিক জরিমানা বা কারাদণ্ড দেয়া হবে।

২০১৮ সালের ১৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল ২০২২ এর খসড়া অনুমোদন দেয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com