1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলে রিট

  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৯.৫১ পিএম
  • ২৯৯ Time View

অনিয়মের অভিযোগ তুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) পরীক্ষার্থীদের পক্ষে রিট করেন ফাতেমা আক্তার সাথী।

রিট আবেদনে বলা হয়, গত ৮ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ধাপে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই পরীক্ষায় প্রশ্নফাঁস, ডিভাইস জালিয়াতি, প্রক্সি ও দুর্নীতির তথ্য প্রকাশিত হয়েছে। তাই এ পরীক্ষা বাতিল বাতিল চাওয়া হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেয়া হয়। প্রথম ধাপের এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রার্থী।  

পরীক্ষায় জালিয়াতির অভিযোগে রংপুর বিভাগে ৮৯ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১টি বিশেষ ইলেকট্রিক ডিভাইস এবং ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া অন্য বিভাগেও জালিয়াতির অভিযোগ উঠেছে।

এদিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষা গ্রহণের ১০ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততম সময়েই এ ফল প্রকাশ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রাথমিক শিক্ষা অধিদফতর ২১ ডিসেম্বরকে সম্ভাব্য ফল প্রকাশের তারিখ ধরে কাজ করছে।

সূত্র জানায়, শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি এবং শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের ছুটির কারণে ২৪ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। তবে ২২ ও ২৩ ডিসেম্বর শুক্র ও শনিবার হওয়ায় এরআগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ফল প্রকাশের জন্য কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com