1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

৩৩,৯৫৫ কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৮.৩৬ পিএম
  • ৩০৬ Time View

৩০ লাখ মেট্রিক টনের বেশি জ্বালানি তেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সভায় অনুমোদিত ১৫টি প্রস্তাবে ব্যয় হবে ৩৩ হাজার ৯৫৫ কোটি ৫৮ লক্ষ টাকা। যার মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে প্রায় ৩২ হাজার ১৬৭ কোটি এবং দেশীয় ব্যাংক ও বৈদেশিক অর্থায়ন ১ হাজার ৭৮৯ কোটি টাকা।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসি সৌদি আরামকো থেকে ২০২৪ সালে ৮ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল কিনবে। যেখানে ব্যয় হবে ৬ হাজার ৪০৭ কোটি টাকা।

সাঈদ মাহবুব খান আরও জানান, বিপিসি আবুধাবীর প্রতিষ্ঠান অ্যাডনক থেকে ৭ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল কিনবে ৫ হাজার ৮০৮ কোটি ৫২ লাখ টাকায়। এছাড়া বিপিসি ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন সময়ে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় ১৫ লাখ ৬৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল কিনবে, সেখানে ব্যয় হবে ১৩ হাজার ৬০০ কোটি টাকা।

ক্রয় কমিটির সভায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জন্য সাতক্ষীরা জেলায় ১০০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন হয়। ১৩ টাকা ৫২ পয়সা দরে ২০ বছরে ব্যয় হবে আনুমানিক ৫ হাজার ৬৮৭ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com