1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Title :
২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫% বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ৩০ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ বিএসইসির আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, ডাইরেক্ট লিস্টিং রুলসের খসড়া অনুমোদন উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর

ইউনিক গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের ৪ কোটি টাকার ফি মওকুফ

  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১১.৪৫ এএম
  • ২২১ Time View

নারায়ণগঞ্জ জেলার মেঘনাঘাটে ৫৮৪ মেগাওয়াট ক্ষমতার  নির্মাণে প্রযোজ্য ৪ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকার নিবন্ধন ফি মওকুফ করা হয়েছে।

এর ফলে ইউনিক গ্রুপের প্রতিষ্ঠান ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড ওই সুবিধা পাবে। গত ৭ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২২৬ ধারার ২ক উপ-ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বেসরকারি খাতে ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড কর্তৃক নারায়ণগঞ্জ জেলার মেঘনাঘাটে ৫৮৪ মেগাওয়াট ক্ষমতার গ্যাস/আর-এলএনজি বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাংলাদেশ সরকার ও ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের মধ্যে ২০১৯ সালের ২৪ জুলাই চুক্তি স্বাক্ষর হয়।

ওই চুক্তি অনুযায়ী ফিনান্সিং ডকুমেন্টস নিবন্ধনের ক্ষেত্রে আরোপণীয় নিবন্ধন ফি বাবদ মোট ৪ কোটি ৭ লাখ ৫০ হাজার ২০০ টাকা মওকুফ করা হলো। ডিড অব মর্টগরজ এবং ডিড অব হাইপোথেকেশন এর ক্ষেত্রে ওই নিবন্ধন ফি মওকুফ করা হয়েছে।

বাংলাদেশের বিদ্যুৎ খাতে ইউনিক গ্রুপ ঢাকার অদূরে নারায়ণগঞ্জে প্রায় ১৯ একর জমিতে ওই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। যার খরচ ধরা হয়েছে ৫২০ মিলিয়ন ডলার। বিদ্যুৎ ভবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে ২২ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি সই হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com