1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
Title :
Financial Statements of IFIC Bank PLC. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান

হাতীবান্ধায় প্রেমিকার বাড়িতে গিয়ে বিষপানে প্রেমিকের মৃত্যু

  • আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৫.২৫ পিএম
  • ২৩২ Time View

হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা: লালমনিরহাট হাতীবান্ধায় প্রেমিকার বাড়িতে গিয়ে বিষ পান করে আত্মহত্যা করেছে দুলু (১৮) নামে এক যুবক। 

শুক্রবার রাতে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের উত্তর ধুবনী গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, আজিজার রহমানের পুত্র দুলু মিয়ার সাথে প্রতিবেশী আসাদ মিয়া’র ৮ম শ্রেনী পড়ুয়া মেয়ে মিমের প্রেমের সম্পর্ক ছিল। তারা বিয়ে করতে চাইলে আপত্তি উঠে দুই পরিবারের সদস্যদের মধ্যে।

শুক্রবার মধ্যরাতে ওই মেয়ের বাড়িতে বিয়ের দাবিতে যায় দুলু। কিন্তু বাড়িতে মেয়েকে না পেয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে মিম দাবী করে বলেন তার সঙ্গে দুলু মিয়ার কোন প্রকার প্রেমের সম্পর্ক ছিল না।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com