1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Title :
Distribution of Cash Dividend of Mercantile Islami Insurance PLC ধাপে ধাপে দুর্বল ব্যাংক পুনর্গঠন করছে বাংলাদেশ ব্যাংক এসএমই ফাউন্ডেশনের বড় উদ্যোগ: ৪৪০ কোটি টাকার ঋণ পাচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি নিয়ে জামায়াতের সঙ্গে বৈঠকে ইসি দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ?

আইসিএমএবির ডিবিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত ড. মামুন

  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২, ১২.৫০ পিএম
  • ২০৬ Time View
Dr.Mamun

ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন এফসিএমএ এবং সফিউল আজম এফসিএমএ যথাক্রমে ২০২২ সালের জন্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের (ডিবিসি) চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মুহাম্মদ নজরুল ইসলাম এফসিএমএ এবং মিস শাহানা পারভিন এফসিএমএ যথাক্রমে সেক্রেটারি ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

এর আগে ড. মামুন ২০২১ এবং ২০১৯ সালে যথাক্রমে ডিবিসির ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি ছিলেন। বর্তমানে ড. মামুন বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড (বিডিআরএএল) এ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কাজ করছেন।

ড. মামুন থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) স্কুল অব ম্যানেজমেন্ট থেকে ফিন্যান্সে পিএইচডি অর্জন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ থেকে বিবিএ (অ্যাকাউন্টিং) এবং এমবিএ (স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং) সম্পন্ন করেন।

সফিউল আজম বর্তমানে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক (হিসাব) এবং কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করছেন। মুহাম্মদ নজরুল ইসলাম সন্ধ্যানি লাইফ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করছেন। মিস শাহানা পারভিন বর্তমানে আইসিডিডিআরবিতে সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার কর্মরত আছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com