1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মাধবপুর থানার ওসি মোঃ রকিবুল ইসলাম খান রাকিব 

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৫.০২ পিএম
  • ৩৩৮ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন মাধবপুর থানার ওসি মোঃ রকিবুল ইসলাম খান।

জানা যায়, মাদক, সন্ত্রাস দমন, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় ২য় বারের মতো পুরষ্কারের অভিন্ন মানদন্ডে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ হবিগঞ্জ কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি’র নিকট হতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা স্মারক ও ক্রেস গ্রহন করেন মাধবপুর থানার ওসি মোঃ রকিবুল ইসলাম খান।

অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি। এ সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে ২০২৩ বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় জেলার সেরা পুলিশ অফিসারদেরকে পুরস্কৃত করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খলিলুর রহমান, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী সহ হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে আগত অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com