রেকর্ড ডেটের পর আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুঁজিবাজারের তালিকাভুক্ত ৬ কোম্পানির লেনদেন চালু হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো- ম্যাকসন্স স্পিনিং, ডমিনেজ স্টিল, আরামিট লিমিটেড, আরামিট সিমেন্ট, গ্লোবাল হেভি, সি এন্ড এ টেক্সটাইল।
সূত্র মতে, এর আগে কোম্পানিগুলোর স্পট মার্কেটের লেনদেন সম্পন্ন হয়েছে। আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানি ৬টির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।