1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শক্তিশালী ভূমিকম্পের আঘাত ইন্দোনেশিয়ায়

  • আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১১.২১ পিএম
  • ২৮২ Time View

ফিলিপিন্সের পর এবার ইন্দোনেশিয়াতেও শক্তিশালী ভূমিকম্পের আঘাত। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যার পর ইন্দোনেশিয়ার কেপুলাওয়ান বাবর অঞ্চলে আঘাত হেনেছে এই ভূমিকম্প। এটার মাত্রা ছিল ৫ দশমিক ৮। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার সারাদিন কয়েক দফায় বেশ কয়েকটি দেশে ভূমিকম্প হয়েছে। সকাল ৯টা ৩৬ মিনিটে একটি ভূমিকম্প আঘাতে হানে বাংলাদেশে।

রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্প অনুভূত হয় ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যেও। এতে বেশ কয়েকজন আহত হলেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

এর কয়েক ঘণ্টা পর এদিন সন্ধ্যায় ফিলিপিন্সে আঘাত হানে একটি শক্তিশালী ভূমিকম্প। এটি গত ১৫ দিনের মধ্যে দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প। ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে দেশটির মিন্দানাও অঞ্চলে। ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইউএমএসসি) বলেছে, ভূমিকম্পটির গভীরতা ৬৩ কিলোমিটার। তবে এতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলেছে, ভূমিকম্পের কারণে সুনামি সৃষ্টি হতে পারে।

এরপরই এলো ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের খবর। ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১৩৮ কিলোমিটার।

-রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com