বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের প্রস্তাব, অনুমোদন বৃহস্পতিবার আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে বছরজুড়ে, জানাল এনবিআর যুদ্ধবিরতিতে ইতিবাচক ইরান, শর্ত দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগেরহাট-২ আসনের ভোট নিয়ে আদালতের হস্তক্ষেপ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ সমস্যাগ্রস্ত থেকে সন্তোষজনক—হিট প্রকল্পে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত গ্রামীণফোন ও চিকিৎসা ইন্টারন্যাশনালের মাধ্যমে মণিপাল হাসপাতালের সেবা এখন হাতের নাগালে আইএফআইসি ব্যাংক এর বিভিন্ন পর্যায়ে ৫৯ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান অসুস্থ্য শওকত মাহমুদের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় পরিবার কালিয়ায় পৃথক অভিযানে ৭৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা আদায়

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৬১ Time View

এবার ফিলিপিন্সে আঘাত হানলো শক্তিশালী ভূমিকম্প। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প দেশটিতে আঘাত হেনেছে। ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগেই বাংলাদেশে ভূমিকম্প আঘাত হানে। যার কম্পন অনুভূত হয় ভারতেও। ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। 

শনিবার সকাল ৯টা ৩৬ মিনিটে আঘাত হানা ওই ভূমিকম্প অনুভূত হয় ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যেও। এতে বেশ কয়েকজন আহত হলেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

এর কয়েক ঘণ্টা পরই ফিলিপিন্সে ভূমিকম্পের খবর এলো। রয়টার্সের প্রতিবেদন মতে, শনিবার সন্ধ্যায় দেশটির মিন্দানাও অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। 

ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইউএমএসসি) বলেছে, ভূমিকম্পটির গভীরতা ৬৩ কিলোমিটার। তবে এতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলেছে, ভূমিকম্পের কারণে সুনামি সৃষ্টি হতে পারে। এটি গত ১৫ দিনের মধ্যে দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প।

গত মাসের মাঝামাঝি (১৭ নভেম্বর) এই মিন্দানাও অঞ্চলেই ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) মতে, ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ছিল। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS