1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের হামলা শুরু ইসরায়েলি বাহিনীর

  • আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১১.৫১ এএম
  • ২৬৫ Time View

পূর্ব ঘোষিত যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামলার প্রায় আধা ঘণ্টা আগে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিরক্ষা বাহিনী।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৭ টা (বাংলাদেশ সময় বেলা ১১ টা) বিজ্ঞপ্তিতে আইডিএফ বলেছে, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী শুক্রবার যেসব জিম্মিকে মুক্তি দেওয়ার কথা হামাসের— তা এখনও সরবরাহ করেনি ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী এই গোষ্ঠীটি।

পাশাপাশি হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়ার অভিযোগও আনা হয়েছে আইডিএফের বিজ্ঞপ্তিতে।

গাজার প্রথান শহর গাজা সিটি থেকে বার্তাসংস্থা এএফপির প্রতিনিধি জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাতটা থেকে ইসরায়েলি বিমান বাহিনী ও স্থলবাহিনীর অভিযান শুরু হয়েছে।  

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com