1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও ১দিন বাড়লো

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১.৪৩ পিএম
  • ২৮১ Time View

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও একদিন বাড়লো। বৃহস্পতিবারই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল। কাতার জানিয়েছে, যুদ্ধবিরতি আরো একদিন বাড়ানো হয়েছে। তার আগে বুধ ও বৃহস্পতিবার হামাস ও ইসরায়েল দুপক্ষই কিছু বন্দিকে মুক্তি দিয়েছে।

ইসরায়েলের সেনা জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ আরো একদিন বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যেও বন্দিদের মুক্তি দেয়া হবে। কাতার জানিয়েছে, প্রতিদিন হামাস ১০ জন করে পণবন্দিকে ছাড়বে এবং ইসরায়েল ৩০ জন করে ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। আর এই সময়ের মধ্যে কেউ কোনো সামরিক অভিযান চালাবে না। গাজায় ত্রাণ ঢুকতে দেয়া হবে।

দুই পক্ষের মধ্যে অন্যতম মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, বুধবার হামাস যে ১০ জন ইসরায়েলিকে ছেড়েছে, তাদের মধ্যে তিনজন জার্মানির নাগরিক। একজন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। একজন ইসরায়েলের পাশাপাশি ডাচ নাগরিক।

নেদারল্যান্ডসের বিদায়ী প্রধানমন্ত্রী মার্ক রুটে জানিয়েছেন, ‘এই ইসরায়েলি-ডাচ নাগরিকের বয়স ১৮ বছর। তিনি পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। এটা খুবই আনন্দের ও স্বস্তির বিষয়। বাকি পণবন্দিদের দ্রুত মুক্তি দেওয়াটাও জরুরি।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস জানিয়েছে, ‘১০ জন ইসরায়েলি ও চারজন থাইল্যান্ডের নাগরিক ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করেছেন। তাদের পরিবারকেও এই কথা জানানো হয়েছে।’

ইসরায়েলের সেনা জানিয়েছে, ‘রেড ক্রস এই ১৪ জনকে ইসরায়েলে পৌঁছে দেয়ার পর প্রথমে তাদের স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। তারপর সেনাই তাদের গন্তব্যে পৌঁছে দেবে।’

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৃহস্পতিবার তেল আভিভে পৌঁছেছেন। তিনি ইসরায়েলের নেতাদের সঙ্গে কথা বলবেন। ব্লিংকেন বলেছেন, যুদ্ধবিরতির মেয়াদ যাতে বাড়ে তিনি সেই চেষ্টা করবেন।

গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস লড়াই শুরুর পর এই নিয়ে তৃতীয়বার ইসরায়েল গেলেন ব্লিংকেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলেছেন, ‘ইসরায়েল-হামাস সংঘাত দেখিয়ে দিচ্ছে, ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রও জরুরি। দুই রাষ্ট্র নীতি দিয়েই সমস্যার সমাধান হতে পারে। না হলে ফিলিস্তিন-ইসরায়েল পরিস্থিতি উত্তপ্ত ও টালমাটাল থাকবে।’

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সেনা জেনিন ত্রাণশিবির আক্রমণ করার সময় একজন আট ও একজন ১৫ বছর বয়সিকে হত্যা করেছে।

ইসরায়েলের সেনা জানিয়েছে, তাদের দিকে যারা বিস্ফোরক ছুড়ছিল, তাদেরই গুলি করা হয়েছে। তবে তারা এটা জানায়নি, ওই দুইজনের বিষয়ে তারা এই মন্তব্য করেছে কিনা।

-রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com