1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

হাতীবান্ধায় বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা

  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৪.৫৪ পিএম
  • ৩৭৪ Time View

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ। 

এছাড়াও ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন জেলা ব্র্যাক সমন্বয়কারী রিপন কুমার শাহা। 

সভায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কর্মসূচির বাল্যবিয়ে প্রতিরোধে চলমান কার্যক্রম এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বয়ে কিভাবে বাল্যবিয়ে শূন্যের কোঠায় নিয়ে আসা যায় সে বিষয়ে পরিকল্পনা প্রস্তুতে সহায়তা করেন জেলা ব্যবস্থাপক ব্র্যাক সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কমর্সূচির তারিক আজিজ। 

ওই সভা আয়োজন ও বাস্তবায়নের সার্বিক সহযোগিতা করেন এসোসিয়েট অফিসার সেলপ আজমিন নাহার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com