1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

কিশোরগঞ্জ-৬ আসনে আ.লীগের মনোনয়ন পেয়েছেন পাপন

  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ১২.২৪ এএম
  • ৪৩৩ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এনিয়ে চতুর্থবারের মতো মনোনয়ন পেলেন তিনি। 

রোববার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

এদিকে ভৈরব ও কুলিয়ারচরের নেতা কর্মীদের নিয়ে আগামী ২৯ নভেম্বর মনোনয়ন জমা দেয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন পাপন। ওই দিন সকালে নাজমুল হাসানের ভৈরবস্থ বাস ভবনে সকালে মিলাদ মাহফিল শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন জমা দিবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। 

জানা যায়, ২০০৯ সালে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে তার ছেলে নাজমুল হাসান পাপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিন মেয়াদে এই আসনে সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন পাপন। তিনি এই তিন মেয়াদে ১৫ বছরে ব্যাপক উন্নয়ন করেছেন ভৈরব কুলিয়ারচরে। 

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থা ভাজন প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের ছেলে ও তাঁর স্নেহধন্য নাজমুল হাসান পাপনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ দলের নেতাকর্মীরা। 

উল্লেখ্য, চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com