1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

বিশ্বকাপ যাত্রা শেষ হলো বাংলাদেশের

  • আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২, ১২.০৯ পিএম
  • ১৮৮ Time View
Bangladesh-Women-Team

ইংল্যান্ডের বিপক্ষে ১০০ রানের ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ নারী দল। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করেছিল ইংলিশ মেয়েরা। জবাবে খেলতে নেমে ১৩৪ রানে অল আউট হয়েছে বাংলাদেশ।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না ইংল্যান্ডের মেয়েদের। তারা দলীয় ১৫ রানেই হারায় ওপেনার ড্যানি ওয়েটের উইকেট। ব্যক্তিগত ৬ রানে তিনি জাহানারা আলমের বলে ফাহিমা খাতুনের হাতে ক্যাচ দিয়ে আউট হন। বেশিক্ষণ টিকতে পারেননি হিথার নাইটও। এই মারকুটে ব্যাটার ফেরেন ৬ রান করে সালমা খাতুনের শিকার হয়ে।

এরপর ওপেনার টমি বিউমন্ট ও ন্যাট স্কিভার দারুণ এক জুটি গড়ে ইংল্যান্ডের হাল ধরেন। বিউমন্ট খেলেন ৬৯ বলে ৩৩ রানের ইনিংস। স্কিভারের ব্যাট থেকে আসে ৫৭ বলে ৪০ রান। ওপেনার বিউমন্ট শিকার হয়েছেন রিতু মনির। আর স্কিভারকে সাজঘরে পাঠান ফাহিমা। মিডল অর্ডারে অ্যামি জোন্স ৪৭ বলে ৩১ রান করে আউট হন লতা মন্ডলের বলে। যদিও বাংলাদেশি বোলারদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন শোফিয়া ডাঙ্কলি।

তিনি ৭২ বল খেলে করেন সর্বোচ্চ ৬৭ রান। শেষদিকে ক্যাথেরিন ব্রান্ট ২৪ রানে এবং সোফি একলেস্টোন ১৭ রানে অপরাজিত থেকে ইংল্যান্ডের সংগ্রহ ২০০ পার করেছেন। মাঝারি লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশকে ওপেনিংয়ে দারুণ শুরু এনে দিয়েছিলেন শামীমা সুলতানা ও শারমিন আকতার। দুজনে যোগ করেন ৪৪ রান। পাঁচ রানের ব্যবধানে দুজনকে হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুজনেই সমান ২৩ রান করে সাজঘরে ফেরেন।

এরপর শুরু হয় বাংলাদেশের ব্যাটারদের আসা যাওয়া। ফারজানা হক আউট হন ১১ রান করে। অধিনায়ক নিগারের ব্যাট থেকে আসে ২২ রান। মিডল অর্ডারে একাই লড়াই করেছেন লতা। তার ব্যাট থেকে আসে ৩০ রান। শেষদিকে রিতুমনির ১১ রান ছাড়া উল্লেখযোগ্য রান পাননি কেউই। ফলে ইংল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পন করতে হয়েছে বাংলাদেশের মেয়েদের। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন সোফি একলেস্টন ও চার্লি ডেন। দুটি উইকেট পেয়েছেন ফ্রেয়া ডেভিস। একটি উইকেট পেয়েছেন হিথার নাইট।

নারী বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র অর্জন পাকিস্তানের বিপক্ষে ৯ রানের জয়। এরপর বেশ কয়েকটি ম্যাচে জয়ের খুব কাছে গেলেও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ফলে একটি মাত্র জয় নিয়েই দেশে ফিরতে হচ্ছে নিগার সুলতানা জ্যোতির দলকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com