1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Title :
Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে ২৫টি ক্রাশার মিল ধ্বংস গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত

৪০ কোটি ডলার বিনিয়োগ করবে টয়োটা

  • আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ১০.৪০ পিএম
  • ৭২৪০ Time View

ভারতে টয়োটা মোটর তাদের কার্যক্রম সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। তৃতীয় কারখানা নির্মাণে প্রায় ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে কোম্পানিটি। ভারতের মতো দ্রুতবর্ধনশীল বাজারে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। খবর নিক্কেই এশিয়া।

নতুন কারখানায় নতুন দুই হাজার কর্মসংস্থান তৈরি হবে। এছাড়া বছরে এক লাখ ইউনিটেরও বেশি গাড়ি নির্মাণ করা হবে। ভারতে নির্মিত টয়োটা গাড়ির সামগ্রিক বার্ষিক উৎপাদন ৪ লাখ ১০ হাজার ইউনিটে নিয়ে যাবে। নতুন কারখানাটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভারতে টয়োটার প্রথম সম্প্রসারণের উদ্যোগ। এর আগে গত সেপ্টেম্বরে রয়টার্সের প্রতিবেদনে প্রথম টয়োটার তৃতীয় কারখানা নির্মাণের পরিকল্পনার কথা জানা যায়। কারখানাটি তৈরি করা হবে ভারতের কর্ণাটক রাজ্যে, যেখানে টয়োটার আগে থেকে দুটি কারখানা রয়েছে।

টয়োটা কিরলোস্কার মোটরের এমডি ও সিইও মাসাকাজু ইয়োশিমুরা জানান, টয়োটা ভারতীয় বাজারে অত্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছে। সাম্প্রতি সম্প্রসারণ কোম্পানির নেটওয়ার্ক আরো বড় করবে।

সুজুকি মোটরের সঙ্গে বৈশ্বিক অংশীদারত্বের ফলে ভারতে টয়োটার বিক্রি বেড়েছে। যার অধীনে জাপানি গাড়ি নির্মাতারা প্রাথমিকভাবে তাদের ভারতীয় অংশীদার মারুতির মাধ্যমে তৈরি কিছু গাড়ি তৈরি করে তাদের নিজস্ব ব্র্যান্ডের অধীনে বিক্রি করে।

বর্তমানে টয়োটার ভারতীয় উৎপাদনের ক্ষমতার প্রায় দুই-তৃতীয়াংশ তাদের অংশীদারত্বের অধীনে সুজুকি গাড়ি তৈরিতে ব্যবহার হয়। উত্তর আমেরিকা ও ইউরোপে টয়োটা যখন ধীরগতির প্রবৃদ্ধির সম্মুখীন হয়েছে, তখন ভারতের এ সম্প্রসারণ উদ্যোগ নিয়েছে। ফলে চীনা গাড়ি নির্মাতারাও প্রতিযোগিতায় পড়বেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com