1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর

নৌকা পেতে মনোনয়নপত্র জমা দিলেন মাহি

  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ১০.৪৫ পিএম
  • ৪০০ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে তিনি এ মনোনয়ন ফরম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে জমা দেন।

পরে ফেসবুকে একটি পোস্ট করেন তিনি।  এতে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আজকে মনোনয়নপত্র জমা দিলাম। সবার দোয়া চাই। আমি আমার সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞ। তারা আছে বলেই আমি আছি।’

এর আগে গত ১৮ নভেম্বর (শনিবার) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম দিনই চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীকে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাহিয়া মাহি।

শনিবার মাহি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলেছি। বাকিটা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে। তিনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তবে এই আসন থেকে নির্বাচনে লড়ার জন্য আমি প্রস্তত।

এর আগে ২০২২ সালে একই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। যদিও সেবার দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমানকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com