1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
Title :

ভৈরবে বুধুনগরে পারিবারিক রাস্তাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ

  • আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৪.৫৮ পিএম
  • ৪৯২ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পারিবারিক রাস্তাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী পুরুষসহ আহত হয়েছে প্রায় ২৫ জন। এদের মধ্যে মুমূর্ষু অবস্থায় শাহ আলম (৪৫),আসাব উদ্দিন (৪০) ও জাহের মিয়া (৫৫) কে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। আজ সকাল দশটার সময় শ্রীনগর ইউনিয়নের বুধুনগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতরা ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

স্থানীয়রা জানায়, আজ সকালে বধুনগর গ্রামের ফর্সার বাপের বাড়ির খালেক মিয়া ও তার ভাতিজা এমাদ মিয়া তাদের পারিবারিক চলাচলের রাস্তায় খালেক মিয়া ঘর তুলতে যায়। এ সময় ভাতিজা এমাদ মিয়া ঘর তুলতে বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয়রা আরো বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে খালেক মিয়ার পক্ষে সাবেক জাহের মেম্বার ও এমাদ মিয়ার পক্ষে বর্তমান মেম্বার খোরশেদ মিয়ার লোকজন সমর্থন দেয়। এ সময় উভয় পক্ষের ২০ থেকে ২৫ জন আহত হয়। 

শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, পূর্ব থেকেই তাদের বিরোধ চলে আসছিল। আজ সকালে খালেক মিয়া ঘর তুলতে গেলে তারই ভাতিজা এমাদ মিয়া বাধা সৃষ্টি করে। এ সময় এলাকার কিছু লোক অতি উৎসাহিত দুটি পৃথক পৃথক দুটি পক্ষকে সমর্থন করলে  ব্যাপক সংঘর্ষ বাধে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শারমিন আক্তার চৌধুরি বলেন, আজ সকাল দশটার সময় রক্তাক্ত জখম হয়ে প্রায় ২০ থেকে ২২ জন চিকিৎসা নিতে এখানে আসেন। আমরা মুমূর্ষু অবস্থায় ৩ জনকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করি। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ভৈরব থানার সেকেন্ড অফিসার আব্দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এসে জানতে পারি খালেক মিয়া ও এমাদ মিয়া ওরা সম্পর্কে চাচা ভাতিজা। আজ সকালে খালেক মিয়া তাদের পারিবারিক চলাচলের রাস্তা পাশে ঘর তুলতে গেলে ভাতিজা এমদ মিয়া বাধার সৃষ্টি করে। এ ঘটনায় উভয়ের মাঝে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে প্রায় ২০-২৫ জন আহত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অভিযোগ প্রাপ্তির পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com