1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

গাজায় মসজিদে ইসরাইলি হামলায় নিহত ৫০

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১১.১০ এএম
  • ৩০৫ Time View

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এতে ৫০ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফার এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আল-সাবরাহ এলাকার একটি মসজিদে এ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ৫০ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে।

এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় একটি টেলিকমিউনিকেশন টাওয়ারে হামলা হয়েছে। এতে এক শিশু নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর  হামাসের অতর্কিত রকেট হামলায় ইসরাইলের ১২শ লোক নিহত হন। এছাড়াও ওইদিন স্থল ও জলপথে ইসরাইলে ঢুকে ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। আর এ হামলার পাল্টা জবাবে ফিলিস্তিনের গাজায় অব্যাহত হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। একমাস পেরিয়ে গেলেও হামলা অব্যাহত রেখেছে তারা। 

সবশেষ পাওয়া তথ্যমতে, ইসরাইলের হামলায় এ পর্যন্ত সাড়ে ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের সাড়ে চার হাজার ৭শ জনের বেশি শিশু। এছাড়াও এদের মধ্যে সাড়ে তিন হাজারেরও বেশি নারী রয়েছেন।

গেলো এক মাসেরও বেশি সময় ধরে গাজায় চলা ইসরাইলি হামলায় তিনটি গির্জা ও ৭৪টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ১৬২টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এ সময়ে গাজায় ৯৫টি সরকারি ভবন ও ২৫৫টি স্কুল ধ্বংস হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com