1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

১০ কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বগুড়ায়

  • আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২, ৩.৪৭ পিএম
  • ২২৪ Time View
কষ্টি-পাথর

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে একটি ট্রাভেল ব্যাগ থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের আট কেজি ৬০০ গ্রাম ওজনের জোড়া-লাগানো ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড় টায় উপজেলার সান্তাহার স্টেশনের ৪ নম্বর প্লাটফরমের ওয়াক্তিয়া মসজিদের পাশে ট্রাভেল ব্যাগ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে সান্তাহার জংশন স্টেশনে অভিযান চালিয়ে মালিকবিহীন এপেক্স লেখা একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। এ সময় ব্যাগটি তল্লাশি করে আট কেজি ৬০০ গ্রাম ওজনের ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, কষ্টিপাথরগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। মূর্তি উদ্ধারের পর জব্দ তালিকায় দেখানো হয়েছে। তবে মূর্তির বাহক বা ব্যবসায়ীকে চিহ্নিত করা যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com