শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ২১ দিনের সংঘাতে ইরানে ভয়াবহ প্রাণহানি, ৩ হাজারের বেশি নিহত ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল

যুব সমাজকে খেলাধুলাই পারে মাদক থেকে দূরে রাখতে: এমপি গোপাল

মোঃ নাজমুল ইসলাম (মিলন)
  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৮৪ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে প্রিন্সিপাল আজিম উদ্দিন আহমেদ ও আব্দুল হাকিম মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।

বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নে দেবীপুর যুব উন্নয়ন ঘংঘের আয়োজনে সানশাইন মডেল স্কুল মাঠে চুড়ান্ত খেলা শেষে ১৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় পুরস্কার বিতরণী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আনিসুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বীর মুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়, কাস্টমস এর জয়েন্ট কমিশনার মো. পায়েল পাশা, জেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর ইসলাম নুর, নিজপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক সরকার, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ ইয়াসিন আলী প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে। সন্ত্রাস ও মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। বেশি বেশি খেলার আয়োজন করতে হবে, যাতে নতুন প্রজন্ম বিপথে যাওয়ার পরিবর্তে খেলায় সময় কাটাতে পারে। খেলা একইসঙ্গে শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায়।

চুড়ান্ত খেলায় দেবীপুর যুব উন্নয়ন ক্লাব ৩-৪ গোলে হারিয়ে ঠাকুরগাঁও জোদ্দারপাড়া একাদশ জয়লাভ করেন। শেষে প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ বিশেষ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরন করেন।

পরে তিনি একই ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নে আওলাকুড়ি হতে বলরামপুর পর্যন্ত রাস্তার উদ্বোধন করেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS