1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

রাশিয়ার কৃতজ্ঞতা প্রকাশ বাংলাদেশের প্রতি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ৮.৫০ পিএম
  • ১৯৩ Time View
পুতিন

জাতিসংঘ সাধারণ পরিষদে ইউক্রেনে আগ্রাসন শীর্ষক রেজ্যুলেশনে বাংলাদেশ ভোট দেওয়া থেকে বিরত থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত রা‌শিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটাস্কি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ইউক্রেন যুদ্ধ নিয়ে ঢাকায় রা‌শিয়ান দূতাবাসে আয়ো‌জিত সংবাদ সম্মেলনে এ কৃতজ্ঞতা প্রকাশের কথা জানান রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত বলেন, ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ যে অবস্থান নিয়েছে, তাতে রাশিয়া সন্তুষ্ট এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে। বহিরাগত চাপ থাকা সত্ত্বেও ভোটাভুটিতে বাংলাদেশ যে নিরপেক্ষ অবস্থান নিয়েছে, এতে বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞ।

রাশিয়ার আর্থিক লেনদেনের ওপর চলমান নিষেধাজ্ঞা সমাধানের প্রসঙ্গে মান্টিটাস্কি বলেন, রাশিয়ায় বাংলাদেশ দূতাবাস গত সপ্তাহে পণ্য বিনিময় করা যায় কি না সেটি বিবেচনার প্রস্তাব করেছে। জাতীয় মুদ্রা বা ইউয়ান দিয়ে বাণিজ্য করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এছাড়া সুইফট সিস্টেম বাদ দিয়ে রাশিয়ার ব্যাংকিং সিস্টেমের সঙ্গে লেনদেন করা য়ায় কি না সেটিও দেখা হচ্ছে।

ইউক্রেন যুদ্ধের ফলে বাংলাদেশ সরকারের সঙ্গে রাশিয়ার বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে কি না জানতে চকিলে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ইচ্ছা আছে রাশিয়ার। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের। এর মধ্যে তৈ‌রি পোশাকখাতে বে‌শি। যেন বাণিজ্যে কোনো প্রভাব না পড়ে সেজন্য আমরা কাজ কর‌ছি।

রূপপুর প্রকল্প নিয়ে আরেক প্রশ্নের জবাবে মান্টিটাস্কি বলেন, রূপপুর প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com