1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাংলাদেশে বিপুলসংখ্যক গ্রেফতারের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৭.৩৭ পিএম
  • ৩২৬ Time View

বাংলাদেশে সম্প্রতি বিপুলসংখ্যক মানুষের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। পাশাপাশি এও বলছে, সহিংসতামুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে সংস্থাটি।

গতকাল সোমবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব কথা বলেন।

সেখানে ডুজারিকের প্রতি এক সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের দাবি পূরণে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি গত ৪ নভেম্বর অনুষ্ঠিত সংলাপে অংশ নেয়নি।

এ সময় চলমান অবরোধ, সহিংসতা ও হতাহতের উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নির্বাচন কমিশনের সংলাপে অংশ না নিলেও সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছে।

জবাবে ডুজারিক বলেন, ‘এ বিষয়ে আমার বিস্তারিত জানা নেই। কেন একটি পক্ষ সংলাপে অংশ নেয়নি তা বলতে পারছি না। আমি আপনাকে যা বলতে পারি তা হলো, আমরা (জাতিসংঘ) বাংলাদেশে সহিংসতামুক্ত একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আশা করি।’

সঙ্গে যোগ করেন, ‘গ্রেফতার হওয়া বিপুল সংখ্যক মানুষের বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com