1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

পদত্যাগের দাবিতে নেতানিয়াহুর বাসভবনের সামনে ব্যাপক বিক্ষোভ

  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ৫.৩২ পিএম
  • ৩০৩ Time View

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে ব্যাপক বিক্ষোভ করেছে শত শত ইসরাইলি। বিক্ষোভকারীরা হামাসের হাতে জিম্মি বন্দিদের নিরাপদে উদ্ধারের দাবি জানায়।

রোববার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (৪ নভেম্বর) জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের চারপাশে পতাকা নিয়ে জড়ো হন শত শত বিক্ষোভকারী। পুলিশ বাধার মধ্য দিয়ে এ সময় পতাকা নেড়ে তাদের ‘এখনই জেল!’ স্লোগান দিতে শোনা যায়।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান আগ্রাসনের মধ্যে ইসরাইলজুড়ে ক্ষোভ বাড়ছে। বিক্ষোভকারীদের তিন-চতুর্থাংশেরও বেশি ইসরাইলি বিশ্বাস করে নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত।

শনিবার ইসরাইলের চ্যানেল থার্টিন টেলিভিশনের জন্য একটি জরিপে দেখা যায় ৭৬ শতাংশ ইসরাইলি মনে করেন নেতানিয়াহু পদত্যাগ করা উচিত এবং ৬৪ শতাংশ মনে করেন যুদ্ধের পর অবিলম্বে ইসরাইলে একটি নির্বাচন করা উচিত।

নেতানিয়াহু অবশ্য এখন পর্যন্ত ব্যর্থতার জন্য কোনো দায় স্বীকার করেননি। তবে তিনি গাজার সব ইসরাইলি বন্দিদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরাইল ভূখণ্ডে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের হামলায় ১ হাজার ৪০০ ইসরাইলি নিহত হয়। এছাড়া ইসরাইল থেকে দুই শতাধিক ব্যক্তিকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস। এরপর প্রায় এক মাস পার হয়ে গেলেও ইসরাইল সরকার এখনও বন্দিদের ইসরাইলে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে।

রয়টার্স বলছে, হামাসের হামলার প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পর ইসরাইলি জনগণের ক্ষোভ আরও বেড়েছে। গাজায় আটক বন্দিদের অনেকের পরিবার নেতানিয়াহু সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন এবং তাদের আত্মীয়দের বাড়িতে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com