শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার

লালমনিরহাটে গলায় ফাঁস দিয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

রেজাউল ইসলাম
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩১৭ Time View

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে গলায় ফাঁস দিয়ে মনিরা খাতুন (১২) নামে এক শিশুর  রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার সকালে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রহবি গ্রামে এ ঘটনা ঘটে। মনিরা খাতুন ওই এলাকার মমিনুল ইসলামের মেয়ে। মনিরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তুষভান্ডারী ইউনিয়নের বিট অফিসার এস আই নুরুজ্জামান জানান,

মনিরা খাতুন নামে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পেয়েছি। 

পরে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছিল। ঘটনার প্রকৃত কারণে জানার জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে মর্গে  পাঠানো হয়েছে।

এ ব্যাপারে তুষভান্ডার ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম জানান, আমি লোক মুখে খবর পেয়েছি, মিটিংয়ে বাহিরে ছিলাম এ ব্যাপারে স্থানীয় মেম্বার ভালো জানতে পারে।

পরে স্থানীয় মেম্বার এমদাদুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার ওয়ার্ডের সুন্দ্রাহবি এলাকায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আত্মহত্যার খবর পেয়ে পুলিশসহ আমি গিয়েছিলাম, পরে নিহতের মা অভিযোগ করেছেন গতকাল রাতে তার শ্বশুর শ্বাশুড়ির সাথে ঝগড়া হয়েছে।  তারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে নিহতের মা সন্দেহ করেছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে তদন্ত রিপোর্ট এলে বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি অভিযোগ এলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS