1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

৩০ মিনিটে রাজধানীতে তিন বাসে আগুন

  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ১০.২৭ পিএম
  • ২৭২ Time View

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির আগের রাতে রাজধানীতে তিনটি বাস আগুনে পুড়েছে। আজ শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাতটা থেকে রাত আটটার মধ্যে কে বা কারা বাসগুলোতে আগুন ধরিয়ে দেয়।

রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড এবং সায়েদাবাদে এসব বাসে আগুন দেওয়া হয়। এসব আগুনে কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে বলেছেন, সন্ধ্যার পর এলিফ্যান্ট রোড ও নিউমার্কেট এলাকায় পৃথক দুটি বাসে অগ্নিসংযোগ হয়েছে বলে আমাদের কাছে খবর এসেছে। রাত ৭টা ৩০ মিনিটের দিকে গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে আগুনের খবর পেয়ে ৭টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তিনি বলেন, ৭টা ৩৫ মিনিটের দিকে এলিফ্যান্ট রোড, মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুনের খবর পেয়েছি। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৭টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে।

তিনি আরও বলেন, রাত ৮টার দিকে রাজধানীর সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে জনপথ মোড়ে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে বলে খবর এসেছে। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তবে এসব অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা তিনি জানাতে পারেননি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com