1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

এক অ্যাপেই ডেটিং এবং ডিজিটাল ব্যাংকিং

  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৫.৫১ পিএম
  • ২৭২ Time View

মাইক্রো ব্লগিং সাইট এক্সে (পূর্বে টুইটার) ডেটিং সাইট এবং ডিজিটাল ব্যাংকিং সুবিধা আনার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক।

সম্প্রতি টুইটার কেনার এক বছর পূর্তিতে এমন ঘোষণা দিলেন টেসলার কর্ণধার ধনকুবের ইলন মাস্ক।

সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের মধ্যে এক্সকে সম্পূর্ণ ডেটিং সাইটে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন ইলন মাস্ক। এর পাশাপাশি ‘পে ফর এভরিথিং’ ফিচারের মাধ্যমে একই অ্যাপে থাকবে ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা।

তবে এক্সের ডেটিং সাইট কেমন হবে এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানাননি ইলন মাস্ক। টেক বিশ্লেষকরা ধারণা করছেন, এক্সের মাধ্যমে ডেটিং সাইটের সুবিধা ভোগ করতে চাইলে গুণতে হবে বাড়তি অর্থ। এর জন্য আলাদা সাবস্ক্রিপশন মডেল আনতে পারেন মাস্ক।

মূলত, টুইটার কেনার পর থেকে এটিকে সুপার অ্যাপে রূপ দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন মাস্ক। তবে এখন পর্যন্ত টুইটারের নাম বদল থেকে শুরু করে যাই করেছেন মাস্ক, সবটাই জন্ম দিয়েছে বিতর্কের।

সম্প্রতি বিজ্ঞাপনমুক্ত এক্স ব্যবহার করতে প্রিমিয়াম প্লাস নামে নতুন সুবিধা সংযুক্ত করা হয়েছে প্ল্যাটফর্মটিতে। এ সুবিধা নিয়ে মাসিক ১৬ ডলার ব্যয় করে বিজ্ঞাপনমুক্ত এক্স ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

এর আগে ২০ অক্টোবর ইলন মাস্ক এক এক্স (টুইট) বার্তায় বলেন, শিগগিরই এক্স প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য দুইটি নতুন গ্রাহক সেবা চালু করা হবে। একটিতে গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে সব ফিচারসহ এক্স প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দেয়া হবে। তবে এটি বিজ্ঞাপনবিহীন হবে না। অন্যটি হতে যাচ্ছে বিজ্ঞাপনবিহীন, কিন্তু সেটির দাম বেশি।

ডেটিং এবং ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে এক্স ব্যবহারে আবারও নতুন সাবস্ক্রিশন প্যাকেজ আনতে যাচ্ছেন মাস্ক, এমনটাই ধারণা প্রযুক্তি বিশ্লেষকদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com