1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

হবিগঞ্জে ডাঃ বিউটির অপচিকিৎসায় গৃহবধু ও নবজাতকের মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৪.৫১ পিএম
  • ৩৭৪ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলা জুড়ে হঠাৎ করে বেড়ে গেছে কথিত ডাক্তারসহ ডাঃ পদ-পদবী ব্যবহার করে প্রতারণা। আর এমন প্রতারণার ফাঁদে পড়ে প্রাণ দিতে হচ্ছে গ্রামগঞ্জের সহজ সরল সাধারণ মানুষদের। এমতাবস্থায় কথিত ডাক্তার নামধারী ওই কসাইদের আইনের আওতায় আনার দাবী সচেতন মহলের। অভিযোগ রয়েছে, ডাক্তার নামধারী ওইসব লোকদের জেলাজুড়ে রয়েছে দালাল সিন্ডিকেট। দালাল সিন্ডিকেটের মাধ্যমে রোগী নিয়ে হাতিয়ে নেয়া হয় হাজার হাজার টাকা খোঁজ নিয়ে জানা যায়, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজসহ আশপাশের এলাকায় কতিপয় কিছু নামধারী ডাঃ পদ-পদবী ব্যবহার করে নিজস্ব চেম্বার খুলে বসে আছেন।

যাদের টার্গেট গ্রামগঞ্জের সহজ সরল মানুষ বুধবার (২৫-অক্টোবর) সকাল ৮টায় এমনই এক টার্গেট মিলে যায় গাইনী প্রশিক্ষণ প্রাপ্ত ডাঃ বিউটি আক্তার-এর। নতুন ব্রীজ শিমুলতলা এলাকার ফুল মিয়ার কন্যা আসমা আক্তার (৩০) এর প্রসব ব্যথা উঠলে তাকে নিয়ে যাওয়া হয় আসমা আক্তারের বাড়িতে। পরে তিনি বাড়িতে গিয়ে নরমালে ডেলিভারীর চেষ্টা করেন। এক পর্যায়ে টানাহেচড়া করে প্রসব করাতে গেলে আসমার রক্তক্ষরণ শুরু হয় এবং নবজাতকের মৃত্যু হয়। এরপর তিনি কিছু ওষুধ দিয়ে চলে আসেন এবং বলে তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করার জন্য। হাসপাতালে নিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি আসমার।

অতিরিক্ত রক্তকরণে মারা যান তিনি কর্তব্যরত চিকিৎসক জানান ডেলিভারীর সময় জরায়ূ ছিড়ে ফেলায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। নবজাতকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে এ বিষয়ে ডাক্তার বিউটি আক্তার জানান, আমি প্রশিক্ষণপ্রাপ্ত। সুন্দরভাবে ডেলিভারী করিয়েছি। মা ও নবজাতক সুস্থ ছিলো। আমি আসার পর শুনেছি তারা অসুস্থ হয়ে পড়েছে এবং হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়েছে। আমি কোনো ভুল চিকিৎসা করিনি। এদিকে, ফুল মিয়াসহ তার স্বজনরা আসমা ও নবজাতক শিশুকে হারিয়ে পাগল প্রায় তারা এ ঘটনার সুষ্ট বিচার দাবী করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com