শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ২১ দিনের সংঘাতে ইরানে ভয়াবহ প্রাণহানি, ৩ হাজারের বেশি নিহত ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল

বীরগঞ্জে গৃহবধূকে হত্যা করে আত্নহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা, স্বামী ও ননদ পলাতক

মোঃ নাজমুল ইসলাম (মিলন)
  • আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২৭০ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে নাজমা নামে এক গৃহবধূ কে ঠান্ডা মাথায় খুন করে আত্নহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। স্বামী ও ননদ পলাতক।

শনিবার ১৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় উপজেলার মরিচা ইউনিয়নের নাগরি-সাগরি পাইকাকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাজমা (২২) বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের নুরুল ইসলামের কন্যা ও মরিচা ইউনিয়নের নাগরি সাগরি পাইকারপাড়া গ্রামের দাদন ব্যবসায়ী সাঈদের তৃতীয় স্ত্রী। সাঈদের সাথে গত মাত্র তিন মাস পূর্বে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ হয়।

নিহত নাজমার বাবা নুরল ইসলাম ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় সাঈদ এবং তার বোন শাহনা মুন ঘটনার সময় ঐ বাড়িতে অবস্থান করছিল এবং পরে নাজমাকে হত্যা করে তারা বাড়ি থেকে দ্রুত পালিয়ে যায় বলে এলাকাবাসী জানিয়েছে।

সংবাদ পেয়ে বীরগঞ্জ সার্কলের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ সুমন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাঈদের বাবা দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালের সহকারী শিক্ষক মহসিন আলী জানান, ছেলের সাথে আমার কোন বনিবনাত নাই এবং সে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি স্ত্রী সহ অন্যত্র ভাড়া বাসায় বসবাস করি।

এ ব্যপারে বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত ওসি মঈনুল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতের সুরাতহাল রিপোর্ট তৈরি করে পোস্ট মোর্টেমের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

বীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।তবে মৃতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান। মরদেহের ময়না তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS