1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ১০.৩৩ এএম
  • ২৭৬ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়  সভা মাধবপুর থানা পুলিশের আয়োজনে শনিবার (১৩-অক্টোবর) দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে।

মাধবপুর থানা হলরুমে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খাঁনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।

পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সুকোমল রায়সহ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পুজা উদযাপন পরিষদের সভাপতি পংকজ কুমার সাহা,পৌর পুজা উদযাপন পরিষদের  সভাপতি অজিত কুমার পাল,সাধারণ সম্পাদক অন্জন বনিক,শ্রীমৎ স্বামী নীরদানন্দ গিরি মাহারাজ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিলিপ দেব,পরিমল দেব,নারায়ণ চন্দ্র কর্মকারসহ পুজা উদযাপন পরিষদের ১১টি ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খাঁন বলেন, পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় পূজা মণ্ডপের বাইরে এলাকায় পুলিশি টহল অব্যাহত থাকবে। পূজা মণ্ডপ এলাকায় মন্দিরগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে।

এ ব্যাপারে মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী বলেন, এ বছর ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে  ১২০টি পূজা মণ্ডপে ২০ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে পুলিশি টহল থাকবে।সিসি টিভি(আইপি) ক্যামেরা পূজা মন্ডপে স্হাপন করবেন এ বিষয়ে আমাদের সব সহযোগীতা থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com