1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

ফুলছড়িতে ভূমি দস্যু আখতার বাহিনীর শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২, ৬.৫৬ পিএম
  • ৪১১ Time View

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে রাতের আঁধারে দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগে ভূমিদস্যু  আখতার বাহিনীর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২১ মার্চ)  বিকেলে উপজেলা সদরের থানা মোড়ে ভুক্তভোগী সাইদুর রহমানের স্ত্রী মুক্তা আক্তারের আহবানে এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে ভুক্তভোগী মুক্তা আক্তার বলেন, আমার স্বামী বেঁচে থাকাকালীন ফুলছড়ি থানা সড়কে ৭ শতক জমি ক্রয় করে।

স্বামীর মৃত্যুর পর উক্ত ভোগ দখলকৃত জমিতে দোকানঘর ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করার সময় স্থানীয়দের কাছে ভূমিদস্যু  হিসেবে চিহ্নিত আখতার বাহিনী পরিকল্পিতভাবে আদালতে মিথ্যা মামলা দিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি ও আমার নির্মিত দোকানঘর বন্ধ করে দেয়। সম্প্রতি আদালত থেকে আমার পক্ষে রায় পেয়েছি। রায় পাওয়ার পরেও আমি আমার জায়গা দখল নিতে পারছি না। দোকানঘর খুলতে গেলেই তারা বিভিন্ন ভয়ভীতি দেখায়। সন্ত্রাসী আখতার বাহিনীর ভয়ে আমি এতিম সন্তানদের নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। মুক্তা আকতার আরো বলেন, আমি সব কিছু হারিয়ে বর্তমানে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছি।

এ ব্যাপারে আমি ফুলছড়ি থানা পুলিশের কাছে সহযোগিতার জন্য বহুবার গেলেও তারা আমার অভিযোগ আমলে নেয়নি। আর একারণেই গত রবিবার (২০ মার্চ) দিবাগত রাতে ওই বাহিনীর প্রধান আখতারের নেতৃত্বে আমার বন্ধ থাকা দোকানঘর ভাংচুর ও লুটপাট করে। তিনি বলেন, আমি স্বামী হারা একজন নারী। আমার পাশে এলাকাবাসীকে চাই। আপনারা সকলে আমার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমি সুবিচার পাব। মানববন্ধন চলাকালে এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন, গোলাম মোস্তফা, মন্টু মিয়া, দিজেন রায়, ফেরদৌস হোসেন সহ অনেকে। মানববন্ধন শেষে অংশগ্রহনকারীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com