1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

হবিগঞ্জে পিবিআইর এসআইসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৫.০৮ পিএম
  • ৪০৩ Time View

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বলাকীপুর গ্রামের কাউছার আহমেদ (৩৫) নামে এক এ্যাম্বুলেন্স চালককে হত্যা মামলায় ফাসিয়ে দেয়ার জন্য গ্রেফতার করে নির্যাতন করার প্রতিবাদে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (০৯-অক্টোবর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ হাসানুল ইসলামের আদালতে এই মামলা দায়ের করেন কাউছার আহমেদ এর ভাই কামরান আহমেদ। বিজ্ঞ বিচারক মামলার জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেয়া হবে বলে জানান।

মামলার বাদীপক্ষের আইনজীবী ও দুদুকের প্রসিকিউটর এডভোকেট সামছুল হক জানান, বানিয়াচং উপজেলার মশাকলি গ্রামের সুজিত দাস হত্যা মামলায় ফাসানোর জন্য গত ৪ অক্টোবর এ্যাম্বুলেন্স চালক কাউছারকে গ্রেফতার করেন পিবিআইর এসআই বাপ্পি বহ্ণি ও তার সহযোগীরা পরে কাউছারকে তারা ব্যাপক মারপিট করে।

জবানবন্দি প্রদান করার জন্য। নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে ২০১৩ এর ১৫(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হলেন হবিগঞ্জ পিবিআইর এসআই বাপ্পি বহ্নি, এএসআই তারেকুর রহমান, কনস্টেবল শামীম মিয়া, কনস্টেবল ড্রাইভার ইসমাইল হোসেন ও জাকির হোসাইন। তিনি আরও জানান, বিজ্ঞ বিচারক জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দিবেন বলে আদালতে ঘোষণা দিয়েছেন। হবিগঞ্জের পিপি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com