1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

রকিবুর রহমানের মৃত্যুতে ডিএসইর শোক প্রকাশ

  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২, ১০.৩৬ এএম
  • ২০১ Time View

দেশের প্রথম ও বৃহত্তম স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট ও পরিচালক মোঃ রকিবুর রহমানের মৃত্যূতে এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদ শোক প্রকাশ করেছে। আজ রোববার (২০ মার্চ) এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সভায় একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

শোক প্রস্তাবে উল্লেখ করা হয়, মরহুম মোঃ রকিবুর রহমান ডিএসই’র চেয়ারম্যান/প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনকালীন সময়ে ডিএসই তথা পুঁজিবাজার ও দেশের অর্থনৈতিক উন্নয়নে যে অসামান্য অবদান রেখেছেন ঢাকা স্টক এক্সচঞ্জের পরিচালনা পর্ষদ তা শ্রদ্ধার সাথে স্মরণ করেন৷ ডিএসই’র পরিচালনা পর্ষদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন”৷

এছাড়াও সভায় মরহুম মোঃ রকিবুর রহমান এর পরিবারের সাথে আলোচনা করে খুব শীঘ্রই পুঁজিবাজার  সংশ্লিষ্টদের অংশগ্রহণে মরহুমের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করার সিদ্ধান্ত  গৃহীত হয়৷

উল্লেখ, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক চেয়ারম্যান/প্রেসিডেন্ট ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রকিবুর রহমান গত ১৮ মার্চ, ২০২২ তারিখ দুপুর ১২:৩০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …………….. রাজেউন)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর৷ তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার জনিত রোগে ভুগছিলেন৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com