1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

ভৈরবে নিসচা’র মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

  • আপডেট : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ৯.৫২ পিএম
  • ৩৯৯ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কিশোরগঞ্জের ভৈরবে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার পক্ষ থেকে শিক্ষার্থী, শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবক সমাবেশ, লিফলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা, তথ্য চিত্র প্রদর্শন ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। 

শনিবার (৭ অক্টোবর) সকাল ১১টায় ভৈরব পৌর শহরের কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিরাপদ সড়ক চাই, ভৈরব শাখার সভাপতি এসএম বাকী বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব বেগম শাহনওয়াজ দিলরুবা খান।

কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. লোকমান সরকার, কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেফটেন্যান্ট মো. অহিদুর রহমান (বিএনসিসিও) প্রমুখ।

প্রধান অতিথি শিক্ষা মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব বেগম শাহনওয়াজ দিলরুবা খান তার বক্তব্যে বলেন, নিরাপদ সড়ক আমাদের সবার জন্য দরকার। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতায়াত ব্যবস্থাকে উন্নত করার জন্য অনেক কিছু করে যাচ্ছেন। পদ্মাসেতু থেকে শুরু করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছেন যাতায়াত ব্যবস্থার উন্নতির জন্য। আজকে তোমরা যারা এখানে আছো বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে তোমাদেরই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এছাড়া তিনি আরো বলেন, জাহানারা কঞ্চনের মৃত্যুর পরই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সড়ক নিরাপত্তার জন্য নিরাপদ সড়ক চাই সংগঠনটি ৩০ বছর আগে প্রতিষ্ঠা করেন। তার হাত ধরে আজকে এই সংগঠনটি এতো দূর এগিয়ে গেছে। দেশের সড়ককে নিরাপদ করার জন্য সংগঠনটি কাজ করে যাচ্ছে। এমনকি মানুষকে সচেতন করার জন্য সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করেছেন। এই সময় তিনি শিক্ষার্থীদের সড়ক আইন এবং চলাচলের উপর নিয়ম কানুন শিখতে বলেন এবং নিয়ম মেনে সড়কে চলাচল করার জন্য আহ্বান করেন।

এছাড়া তিনি সবার উদ্দেশ্যে বিভিন্ন সচেতনামূলক পরামর্শ দেন। তিনি নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাথে যারা যুক্ত রয়েছেন, সড়ক আন্দোলনে তাদের অনবদ্য ভূমিকা খুবই প্রশংসনীয় বলে উল্লেখ্য করেন। অনুষ্ঠানে সরকারি দপ্তরের বিভিন্ন ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন। ২০২৩ এর নিসচা ভৈরব শাখার মাসব্যাপী কর্মসূচী গত ১ অক্টোবর উদ্ধোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com