1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
Title :
এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১

নেপালে পরপর দুইটি ভূমিকম্পের আঘাত

  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১০.৫৫ এএম
  • ২৩১ Time View

হিমালয়ের দেশ নেপালে পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। নেপালে আঘাত হানা জোড়া ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, উত্তরপ্রদেশ ও অন্যান্য কয়েকটি রাজ্যেও।

মঙ্গলবার স্থানীয় সময় ২টা ২৫ মিনিটে প্রথম ৪.৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে দেশটিতে। এর ২৬ মিনিট পর ৬.২ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, নেপালে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ কিলোমিটার গভীরে। আর ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস নেপালে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ ও ৫ দশমিক ৭ মাত্রার দুটি ভূমিকম্পের রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে।

ইউএসজিএস জানায়, নেপালের দিপায়াল শহর থেকে ৪৩ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে প্রথম ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। আর দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তি হয়েছে দিয়াপাল থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।

এই ভূকম্পন ভারতের রাজধানী দিল্লি এবং এর আশপাশের এলাকাগুলোতেও অনুভূত হয়েছে। দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে, আশা করি আপনারা সবাই নিরাপদে রয়েছেন। অনুগ্রহ করে আপনার ভবন থেকে নিরাপদ স্থানে চলে আসুন, তবে আতঙ্কিত হবেন না। লিফট ব্যবহার করবেন না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com